বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে সরকারের চলমান কর্মকাণ্ডে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকরভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার কীভাবে আরও বৃহৎ পরিসরে জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে সব অংশীজনের সঙ্গে আলোচনার বিষয়টি গুরুত্ব পায়।

এ ছাড়া জুলাই অভ্যুত্থানের পর প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়েও আলোচনা হয়।

জহির উদ্দিন স্বপন বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেন। সরকারের চলমান কর্মকাণ্ডে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন