মেট্রোরেলের লাইনে কাপড়, ট্রেন চলাচল ১৫ মিনিট বন্ধ

মেট্রোরেলের লাইনে কাপড়, ট্রেন চলাচল ১৫ মিনিট বন্ধ
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন এলাকায় বৈদ্যুতিক লাইনের ওপর কাপড় পড়ে প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। মঙ্গলবার বিকেল ৪টা ৪৩ মিনিট থেকে বিকেল ৪টা ৫৮ মিনিট পর্যন্ত বন্ধ ছিল ট্রেন চলাচল।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক বন্ধ রেখে কাপড় সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট এমআরটি (লাইন-৬)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী আমার দেশকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর কাপড় পড়ায় নিরাপত্তার কারণে ১৫ মিনিটের মতো ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাপড়টি সরিয়ে ফেলা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, ওই সময়ে একটি ট্রেন বন্ধ থাকায় অন্য ট্রেনগুলোকে নির্দিষ্ট দূরত্বে মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হয়। এর ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। বিভিন্ন স্টেশনে প্রায় ১০ মিনিট অপেক্ষা করার পর যাত্রীদের নামিয়ে দিতেও দেখা যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন