সিএমএইচ ও বার্ন ইনস্টিটিউট পরিদর্শন বিমানবাহিনী প্রধানের, জরুরি সেল

সিএমএইচ ও বার্ন ইনস্টিটিউট পরিদর্শন বিমানবাহিনী প্রধানের, জরুরি সেল

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা ব্যবস্থা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান-এর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা ও বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।

এ সময় তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরণের সহায়তার আশ্বাস প্রদান করেছেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

আইএসপিআর বিমান বিধ্বস্তে আহত ও নিহতদের তথ্য এবং জরুরি সহায়তা সংক্রান্ত যোগাযোগ করার জন্য জরুরী সেল গঠন করেছেন বলেও জানায়। আইএসপিআর তাদের জরুরী সেল ও কন্ট্রোল সেন্টারের নম্বর দিয়েছে যোগাযোগের জন্য।

নম্বরগুলো হচ্ছে: জরুরি সেল (২৪ ঘণ্টা) : ০১৭৬৯৯৯৩৫৫৮ (হোয়াটসঅ্যাপসহ সক্রিয়)

কন্ট্রোল সেন্টার: ০১৭৬৯৯৯৩৮৮৮, ০২-৫৫০৬৩৫৭০

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন