দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে দুইজন সচিবকে দপ্তর বদল এবং দুই অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) মো. ওবায়দুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়াও জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ্ জেসমিন নাহারকে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


