দেশে আরও ২১৪টি মডেল মসজিদ নির্মাণ করা হবে: ধর্ম উপদেষ্টা

দেশে আরও ২১৪টি মডেল মসজিদ নির্মাণ করা হবে: ধর্ম উপদেষ্টা

দেশে আরও ২১৪টি মডেল মসজিদ নির্মাণ করা হবে। এক্ষেত্রে স্থান নির্বাচন, ঠিকাদার নিয়োগ ও নির্মাণকর্মে মন্ত্রণালয়ের নিবিড় পর্যবেক্ষণ থাকবে।

বৃহস্পতিবার আমার দেশকে এমনটি জানান ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, মসজিদ নির্মাণে কোনধরনের অনিয়ম দুর্নীতি হলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অনিয়ম রোধে অতিরিক্ত সচিব উন্নয়নকে আহ্বায়ক করে ৮ সদস্যের কমিটি পুনঃগঠন করা হয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনা প্রকল্পের আওতায় উদ্বোধনকৃত এবং নির্মাণাধীন মডেল মসজিদের নিমান ব্যবস্থা সংক্রান্ত অভিযোগ সরেজমিন তদন্তপূর্বক পূর্নগঠন করা হয়েছে। কমিটি অভিযোগ পাওয়ার ৩০দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন প্রদান করবে।কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন