আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বুধবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

আমার দেশ অনলাইন

বুধবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

পঞ্চবটি–মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য নারায়ণগঞ্জ শহরের কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ১৮ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

এ সময় কিল্লারপুল, পঞ্চবটি, খানপুর থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত শহরের একাংশ, চাষাড়া মোড়, মাসদাইর এবং পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওয়ের পঞ্চবটি ডিআরএস পর্যন্ত সড়কের উভয়পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন