ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ভালভাবে সম্পন্ন হবে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এ নির্বাচন নির্বাচন মডেল হিসেবে কাজ করবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সবার জন্য এই নির্বাচন (ডাকসু) মডেল হিসেবে কাজ করবে। জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচন মিলানো যাবে না, তবে ডেফিনিটলি এটি মডেল হবে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি অনুযায়ী জাতীয় নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে কোন সমস্যা হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন