রাষ্ট্র কাঠামোর যে অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেগুলো পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, অংশীজনদের সাথে আলোচনা করে সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
আসিফ মাহমুদ বলেন, সারা দেশে তারুণ্যের উৎসব হচ্ছে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এদেশের তরুণ সমাজ জাতিকে একটু নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে। দেশ পুনরুদ্ধারে তারা যেভাবে আত্মত্যাগ করেছে, দেশ পুনর্গঠনেও তারা একইভাবে এগিয়ে আসবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

