সংবিধান সংশোধন কমিটির বিশেষ বৈঠক শুরু

সংবিধান সংশোধন কমিটির বিশেষ বৈঠক শুরু
ফাইল ছবি

সংসদে বিরোধী জোটের অংশগ্রহণ ছাড়াই সংবিধান সংশোধন কমিটির বিশেষ বৈঠক শুরু হয়েছে। শনিবার সকালে এ বৈঠক শুরু হয়।

বিজ্ঞাপন

সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

কমিটি সংবিধান সংশোধনসংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী নেতৃত্বদানকারী ব্যক্তি, সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও সংগঠন, জুলাই জাতীয় সনদ প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি, সুপ্রিম কোর্টের বিচারক ও আইনজীবী, শিক্ষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্বদানকারী ব্যক্তিদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন