আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনি ব্যয়ের হিসাব না দিলে ২-৭ বছরের জেল

স্টাফ রিপোর্টার

নির্বাচনি ব্যয়ের হিসাব না দিলে ২-৭ বছরের জেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা নির্বাচনি ব্যয়ের হিসাব না দিলে দুই থেকে সাত বছরের জেল হতে পারে। সোমবার (৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত পরিপত্র জারি করে নির্বাচন কমিশন।

পরিপত্রে বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনি ব্যয়ের রিটার্ন (ফরম-২২) যথাযথভাবে দাখিল না করলে অথবা এ সংক্রান্ত কোনো আদেশ লঙ্ঘন করলে অনুচ্ছেদ ৭৪ অনুযায়ী তিনি শাস্তিযোগ্য অপরাধে অপরাধী হবেন। অনুচ্ছেদ ৭৪ অনুসারে উক্ত অপরাধের জন্য অনধিক ৭ (সাত) বৎসর এবং কমপক্ষে ২ (দুই) বৎসর সশ্রম কারাদণ্ড এবং অর্থ দণ্ডেও দণ্ডিত হবেন।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন