আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি

আমার দেশ অনলাইন

বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাহরাইন থেকে ২৮২ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। শুক্রবার (২০ মার্চ) একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন। ফ্লাইটটি বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা পৌঁছাবে।

বিজ্ঞাপন

মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাসের উদ্যোগে গালফ এয়ারলাইনস-এর একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট স্থানীয় সময় সকাল ৯টায় ২৮২ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে।

এদিকে যাত্রার আগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ের জন্য গোল্ডেন টিউলিপ হোটেল-এ উপস্থিত হন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। তিনি যাত্রীদের নিরাপদ যাত্রা কামনা করেন এবং এ উদ্যোগে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...