নির্বাচন ছাড়া কিছু ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক

নির্বাচন ছাড়া কিছু ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের বাইরে কিছু ভাবার সুযোগ নেই। কিছু ভাবলে তা জাতির জন্য বিপজ্জনক। আজ দেশের তিন রাজনৈতিক দলের সঙ্গে সরকারের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বরাতে উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়েই হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ছাড়া কোনো বিকল্প ভাবে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।

বিজ্ঞাপন

সরকারের এই বৈঠকের মাঝে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলি রীয়াজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুবিন হায়দার দেখা করেছেন। আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অগ্রগতির কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন