ছবিতে দেখুন মাইলস্টোনের আজকের ঘটনা

ছবিতে দেখুন মাইলস্টোনের আজকের ঘটনা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

Milestone 1

তাদের দেওয়া পরিসংখ্যানে আরো দেখা যায়, মোট ১০টি হাসপাতালে এ ঘটনায় আহত ১৬৫ জনকে নেওয়া হয়েছে। এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আটজন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেলে তিনজন, সিএমএইচ-ঢাকায় ২৮ জন, লুবনা হাসপাতালে ১৩ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে একজন, ইউনাইটেড হাসপাতালে দুইজন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনজনকে নেওয়া হয়।

Milestone 3

এ দিকে স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের অবরুদ্ধের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

Milestone 8

সকাল সাড়ে ১০টার দিকে মাইলস্টোন স্কুলে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শনে যান দুই উপদেষ্টা। সেখান থেকে ভবন-৫ এ যাওয়ার পথে শিক্ষার্থীরা আসিফ নজরুলের পথ রোধ করার চেষ্টা করেন। এরপর তিনি ভবনে পৌঁছালে পরে সেখানে যোগ দেন শিক্ষা উপদেষ্টাও। প্রতিষ্ঠানটি পরিদর্শন ও শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে আসিফ নজরুল এবং সি আর আবরার বের হওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাদের ঘেরাও করে রাখে।

Milestone 4

দুপুর ১টা ৫৫ মিনিটে ভবনের সামনে হ্যান্ড মাইকে বক্তব্য দেন আসিফ নজরুল। এ সময় তার সঙ্গে ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Milestone 6

আসিফ নজরুল বলেন, আপনাদের দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। অভিভাবক হিসেবে আমরা সহানুভূতি জানাতে এখানে ছুটে এসেছি। আপনাদের দাবি মেনে নেব। কোমলমতি যারা প্রাণ হারিয়েছে অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে প্রকৃত তথ্য জানানো হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি।

Milestone 5

তিনি আরো বলেন, কনফারেন্স রুমে প্রতি ঘণ্টায় ঘণ্টায় বিস্তারিত তথ্য জানানো হবে। যে বাহিনী আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আসুন, আহত ও নিহতদের পাশে দাঁড়াই।

Milestone 7

তবে তার বক্তব্যে আশ্বস্ত না হয়ে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করে। এ সময় উপস্থিতিতে ধস্তাধস্তি ও হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপদেষ্টারা আবারও ভবন-৫ এ ফিরে যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন