ইঞ্জিনিয়ার রিজুর মায়ের মৃত্যুতে মির্জা ফখরুল ও বিএসপিপির শোক

স্পোর্টস রিপোর্টার

ইঞ্জিনিয়ার রিজুর মায়ের মৃত্যুতে মির্জা ফখরুল ও বিএসপিপির শোক

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজুর মা আমেনা বেগম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

বিজ্ঞাপন

প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু জানান, শুক্রবার বাদ মাগরিব ঢাকার গুলশান নিকেতন মসজিদে মরহুমার নামাজে জানাজা হয়েছে। দিনাজপুরের পাঁচকুড়ের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শুক্রবার এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি মহান আল্লাহ যেন মরহুমাকে বেহেশত নসিব করেন সেই দোয়া করেন।

এছাড়া প্রকৌশলী রিজুর মায়ের ইন্তেকালে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) আহবায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরী।

নেতৃবৃন্দ শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: