বাংলাদেশ থেকে কাপড়-পাট-সুতা পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ থেকে কাপড়-পাট-সুতা পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

এবার বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে পাট, বোনা কাপড় ও সুতা আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ভারত-বাংলাদেশ সীমান্তে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি হবে না। এর মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা বা তন্তু, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়।

বিজ্ঞাপন

এর আগে গত মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। ওই সময় এ পণ্য শুধু নহভা শেভা ও কলকাতা বন্দর দিয়ে আমদানির সুযোগ রেখেছিল দেশটি।

ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর জানায়, বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে যেসব পণ্য যাবে সেগুলোর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। কিন্তু এসব পণ্য পুনরায় রফতানি করা যাবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন