আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর

জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয়-পলক

আমার দেশ অনলাইন

জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয়-পলক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন।

বিজ্ঞাপন

চিফ প্রসিকিউটর বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনকারী ছাত্রজনতার ওপর যে ব্যাপক হারে গণহত্যা চালানো হয়েছিল, এর মাস্টারমাইন্ডদের মধ্যে অন্যতম হলেন সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক। কারণ তারা দুজনই আইসিটির দায়িত্বে ছিলেন। আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংঘটনে সর্বাত্মক সহযোগিতা করেন তারা।

তাজুল ইসলাম বলেন, গণহত্যায় সহায়তার ব্যাপারে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে শলাপরামর্শ করেছেন পলক। তারা নানা ষড়যন্ত্র ও পরিকল্পনা করেছেন। এ মামলায় আমরা সেসব প্রমাণাদি তুলে এনেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...