এক মাসে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৯৮

আমার দেশ অনলাইন

এক মাসে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৯৮

হাম ও হামের উপসর্গ নিয়ে গত এক মাসে (১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত) সারা দেশে ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৬ শিশু।

একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩৯৮ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৩ জনের।

বিজ্ঞাপন

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম সন্দেহে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজনের। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৭৬ শিশু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...