আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সৈনিকদের মাঝে শুদ্ধ উচ্চারণে ক্বেরাত চর্চা ও সুললিত কণ্ঠে আযানের প্রসার ঘটাতে বিশেষ আযান ও ক্বেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার (১৩ মার্চ) বাদ জুম্মা পিলখানাস্থ কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বিজ্ঞাপন

গত ১১ মার্চ থেকে টানা তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ফাইনালে অংশ নিয়ে আযান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন রামু সেক্টরের অধীন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) ল্যান্স নায়েক মোহাম্মদ জাকারিয়া।

দ্বিতীয় স্থান অধিকার করেন ঢাকা সেক্টরের অধীন ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) সিপাহী মোঃ সাইফুল ইসলাম।

অপরদিকে, ক্বেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন শ্রীমঙ্গল সেক্টরের অধীন হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) নায়েক মো. বিলাল আহমদ। দ্বিতীয় হন কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সিপাহী মো. রাকিবুল ইসলাম।

দলগত পর্যায়ে উভয় বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রামু সেক্টর। রানার আপ হয় কুষ্টিয়া সেক্টর।

এসময় বিজিবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সৈনিক ও অসামরিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন