আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শহীদ জিয়ার কবরের পাশে খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি

আতিকুর রহমান নগরী

শহীদ জিয়ার কবরের পাশে খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার দাফনের প্রস্তুতি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বিএনপি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...