আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রেনে ঈদযাত্রায় কোন দিন মিলবে কোন তারিখের টিকিট

আমার দেশ অনলাইন

ট্রেনে ঈদযাত্রায় কোন দিন মিলবে কোন তারিখের টিকিট

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মঙ্গলবার রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

বিশেষ ট্রেন সার্ভিস

বিশেষ দ্রষ্টব্য: ঈদের পরে পার্বতীপুর স্পেশাল-৯ জয়দেবপুর থেকে ০৮টা ১৫ মিনিটে ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে ১৪:৫০ মিনিটে। স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ছেড়ে ২২:২০ মিনিটে এবং জয়দেবপুর পৌঁছাবে ০৫:৪৫ মিনিটে।
বিশেষ দ্রষ্টব্য: ঈদের পরে পার্বতীপুর স্পেশাল-৯ জয়দেবপুর থেকে ০৮টা ১৫ মিনিটে ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে ১৪:৫০ মিনিটে। স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ছেড়ে ২২:২০ মিনিটে এবং জয়দেবপুর পৌঁছাবে ০৫:৪৫ মিনিটে।

কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে। এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি হবে।

পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।

ঈদের অগ্রিম ও ফেরত টিকিট বিক্রির সময়সূচি

Special-Train-2

পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন সকালে (০৮:০০টা)।

পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট পাওয়া যাবে প্রতিদিন দুপুরে (১৪:০০ টা)।

এবার ঈদে ৫ জোটা-২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন