৪৬তম ও ৪৭তম বিসিএস পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

৪৬তম ও ৪৭তম বিসিএস পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা এবং ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের পরিবর্তিত সময়সূচিতে পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

বুধবার (২১ মে) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে জানানো হয়েছে, ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে।

আর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পূর্বনির্ধারিত পরীক্ষা ৮ আগস্টের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসনবিন্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিজস্ব ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) এ প্রকাশ করা হবে।

এছাড়া প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে পরবর্তীতে যেকোনো ধরনের সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ২৭ জুন নির্ধারণ করা হলেও প্রথম দফায় পিছিয়ে তা ৮ অগাস্ট নির্ধারণ করা হয়েছিল।

আর গত ৮ মে থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর কথা থাকলেও চাকরিপ্রত্যাশীদের আন্দোলনের মুখে তা স্থগিত হয়।

দুই দফায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করার পর উত্তীর্ণ ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী এ লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন