জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ৩৭ সদস্যের জাতীয় কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ৩৭ সদস্যের জাতীয় কমিটি গঠন

দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের লক্ষ্যে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসগুলো পালনে ৩৭ সদস্যের জাতীয় কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এ কমিটির প্রধান হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম কমিটির সহসভাপতি এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে কর্মসূচি সমন্বয়ক করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা; পরিকল্পনা উপদেষ্টা; আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা; পররাষ্ট্র উপদেষ্টা; স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা; শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা; খাদ্য এবং ভূমি উপদেষ্টা; শিক্ষা উপদেষ্টা; বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা; উপদেষ্টা, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা; নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা; প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা; মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা; সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা; ধর্ম উপদেষ্টা; পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা; বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা; তথ্য ও সম্প্রচার উপদেষ্টা; জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ; কমিশনের সদস্য ড. মোহাম্মদ আইয়ুব মিয়া; সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার; বিচারপতি এমদাদুল হক; ড. ইফতেখারুজ্জামান; মন্ত্রিপরিষদ সচিব বা মুখ্য সচিব; সেনাবাহিনী প্রধান; নৌ বাহিনী প্রধান; বিমান বাহিনী প্রধান; জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব; অর্থ সচিব; সংস্কৃতি সচিব এবং পররাষ্ট্র সচিব।

বিজ্ঞাপন

কমিটির কার্যপরিধি

প্রজ্ঞাপনে বলা হয়, দেশব্যাপী ১ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসগুলো যথাযথভাবে উদ্‌যাপনে প্রয়োজনীয় পরিকল্পনা ও কর্মসূচির বিষয়ে দিকনির্দেশনা প্রদান এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসগুলো উদ্‌যাপন সংক্রান্ত বিষয়ে নির্বাহী কমিটি কর্তৃক গৃহীত কার্যক্রমের তত্ত্বাবধান, সমন্বয় সাধন, পরিবীক্ষণ ও অগ্রগতি পর্যালোচনা করবে এই জাতীয় কমিটি।

এতে উল্লেখ করা হয়েছে, কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। এটি অবিলম্বে কার্যকর হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন