লন্ডন বৈঠক নিয়ে প্রশ্ন থাকলে প্রধান উপদেষ্টাকে করতে পারেন: পরিবেশ উপদেষ্টা

লন্ডন বৈঠক নিয়ে প্রশ্ন থাকলে প্রধান উপদেষ্টাকে করতে পারেন: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। তবে কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করতে পারেন।

বিজ্ঞাপন

রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ ছুটির অধিকাংশ সময়ে মাঠেই ছিলাম। স্বস্তির সঙ্গে মানুষ ঈদ উদযাপন করেছে।

সচিবালয়ে কাজে যোগ দিয়ে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, ছুটি বেশিদিন থাকায় মানুষ স্বস্তির সঙ্গেই ঈদ উদযাপন করেছেন।

নিজের মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে তিনি বলেন, নারী নির্যাতনসহ সমাজে ভায়োলেন্স কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। শিগগিরই সরকারের পরিকল্পনাগুলো প্রকাশ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন