সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা

সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা
ছবি: আমার দেশ

ক্রিকেটার সাকিব আল হাসান ভালো মানের খেলোয়াড় হতে পারেন, তবে তিনি একজন ‘নষ্ট, পচে যাওয়া মানুষ’—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সাকিব শেখ হাসিনার সঙ্গে আছেন। তিনি দেশে এলে আইনগত যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সেটি নেওয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাকিবের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, সাকিব এখনো শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত অবস্থান থেকে কথা বলছেন। তার বক্তব্য মূলত সরকারকে চাপে ফেলার একটি প্রচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, যে মানুষ হাসিনার সাথে এলাইন হন এবং এখনো এলাইন থাকেন, ৫ তারিখে তার বক্তব্য এসেছে— ওনার কত নাম, কত সুনাম তার আছে—এসব ফালতু কথা। আসলে সরকারকে তিনি কিছুটা চাপে ফেলতে চান।

তিনি বলেন, ‘আমি আবারও বলছি, এনিবডি কেউ আছেন, উনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য এবং উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে—উনি কি সেটা মনে করেন না? আমরা কেউ মনে করি না।’

তথ্য উপদেষ্টা বলেন, উনি আসবেন এবং উনার নিরাপত্তা উনি ফেস করবেন, উনার যা যা অভিযোগ আছে এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে, সব তিনি মেনে নিয়ে যদি আসেন—কোনো সমস্যা আমি দেখি না।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন। আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন। পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায় যা যা করা দরকার, তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে।’

তিনি বলেন, ‘আমরা হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না। ভবিষ্যতেও হতে দেব না। কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না—এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন