শাপলার কসাইয়ের অধ্যায় শেষ, এবার পরবর্তী জনের পালা: শফিকুল আলম

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

শাপলার কসাইয়ের অধ্যায় শেষ, এবার পরবর্তী জনের পালা: শফিকুল আলম

প্রায় আড়াই বছর পর বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারের খবর নিশ্চিত হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা।

বেনজীরকে ‘শাপলার কসাই’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে ইংরেজিতে দেওয়া স্ট্যাটাসে লেখেন, দ্য বুচার অব শাপলা ইজ ডান!! নেক্সট ইন লাইন...!!’ অর্থাৎ,শাপলার কসাইয়ের অধ্যায় শেষ!! এবার পরবর্তী জনের পালা...!।

666

২০২৫ সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের আমলে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ বাংলাদেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) ইমেইলের মাধ্যমে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে।

ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...