জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহ করছে পুলিশ

জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহ করছে পুলিশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে অংশগ্রহণকারী সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহ করছে পুলিশ। গত ৪ জুলাই থেকে এ তথ্য সংগ্রহ শুরু হয়েছে। প্রার্থীদের ১১টি বিষয়ে তথ্য সংগ্রহ চলছে।

নথিতে প্রথমে সংশ্লিষ্ট থানার নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, প্রার্থীর জাতীয় পরিচয় পত্র নম্বর, প্রার্থীর জন্ম তারিখ, কোন দলের এবং দলীয় পদ কী, শিক্ষাগত যোগ্যতা ও প্রার্থীর পিসিআর জানতে চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভোটে আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধমূলক কার্যক্রম দমন ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা ওই ফরমের বিষয়টি নিশ্চিত করেছে।

দৈনিক আমার দেশের কাছে এমন একটি ফরম এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা রোববার রাতে আমার দেশকে জানান, ভোটকে শান্তিপূর্ণ করতে এই ফরমটি ছাড়া হয়েছে। পুলিশের বিশেষ ব্রাঞ্চ ফরমগুলো প্রার্থীদের কাছে পৌছে দিচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন