শুরু হয়েছে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি

শুরু হয়েছে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি

আজ থেকে ঈদে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহণ সংস্থার মহাসচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী আমার দেশকে এ তথ্য জানান।

তিনি জানান, আজ থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যাত্রীরা কেবিনের অগ্রিম টিকিট কিনতে পারবে। তবে ডেকের যাত্রীরা যাত্রার দিনেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞাপন

সিদ্দিকুর রহমান বলেন, ঈদযাত্রায় ভাড়া বাড়ছে না। সরকার কর্তৃক যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সে ভাড়াতেই যাত্রীরা টিকেট পাবে। তা ছাড়া আগের তুলনায় লঞ্চের যাত্রীর সংখ্যা কমে গেছে। ভাড়া বাড়ানোর কোনো প্রশ্নই আসে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা আমার দেশকে বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপত্তার জন্য প্রস্তুতি চলছে। যাতে করে কোনো যাত্রী ভোগান্তি না হয়।

তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে কোন বাড়তি ভাড়া নেওয়া যাবে না। যদি কোন কোনো লঞ্চের মালিক বাড়তি ভাড়া দাবি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন