ঢাকায় এসে আমি আনন্দিত: আমনা বালুচ

ঢাকায় এসে আমি আনন্দিত: আমনা বালুচ

ঢাকায় এসে আনন্দিত বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমান বালুচ।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঢাকায় এসে আনন্দিত। আলোচনা হয়েছে চমৎকার।’

এর আগে সকালে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। পাকিস্তানের পক্ষে পররাষ্ট্র সচিব আমনা বালুচ ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বৈঠকে নেতৃত্ব দেন। প্রায় ১৫ বছর পর দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হলো। সবশেষ এমন বৈঠক হয়েছিল ২০১০ সালে।

দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার করতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বুধবার ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক অনুবিভাগের মহাপরিচালক ইসরাত জাহান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন