আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কৃষিমন্ত্রী

পবিত্র ঈদ- উল- ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য এক আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব-বোধের উৎসব। এই আনন্দঘন মুহূর্তে তিনি দেশের সকল পেশাজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ ও দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

মন্ত্রী তাঁর বার্তায় বলেন, “ঈদ হোক আনন্দময়, পরিবার-পরিজনের সঙ্গে কাটুক সুখ ও শান্তিতে। সবাই সুস্থ ও নিরাপদভাবে ঈদ উদযাপন শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।”

মন্ত্রীর দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বলেন, ঈদের এই পবিত্র উপলক্ষ আমাদের মধ্যে সহমর্মিতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করুক।

মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গঠনে দলমত নির্বিশেষে কাজ করতে সকলের নিকট আহবান জানিয়ে বলেন, জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে মহান জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পাঠিয়েছে। তিনি বিএনপির এ বিজয়ে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কৃষি মন্ত্রী বলেন, সরকার গঠনের পরপরই জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খননসহ প্রভূত কাজ শুরু হয়েছে। আসন্ন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ করা হবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ।

মন্ত্রী মহান আল্লাহর নিকট দেশ ও জাতির কল্যাণ, অগ্রগতি ও মঙ্গল কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন