সাংবাদিকদের পাশে রয়েছে সরকার

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুষ্ঠানে তথ্য সচিব

সাংবাদিকদের পাশে রয়েছে সরকার

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। সরকার ও তথ্য মন্ত্রণালয় সবসময় সাংবাদিকদের পাশে রয়েছে। ভবিষ্যতেও থাকবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২৫৪ জন অসুস্থ-অসচ্ছল সাংবাদিক পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তথ্য সচিব এসব কথা বলেন।

তথ্য সচিব বলেন, কিছু কিছু সংবাদের ক্ষেত্রে আরেকটু সতর্কতা অবলম্বন এবং যাচাই-বাছাই করতে হবে। গুজব ও অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ কিস্তিতে (শেষ কিস্তি) মোট ২৫৪ জনকে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়। সীমিত সামর্থ্যের মধ্যে আমরা সাংবাদিকদের কল্যাণের জন্যে বেশকিছু পরিকল্পনা হাতে নিয়েছি। এর মধ্যে হাসপাতাল নির্মাণ অগ্রাধিকার তালিকায় রয়েছে। এই কাজ সফল হলে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা স্বল্প মূল্যে কিংবা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। আর যাদের এ যাত্রায় অনুদান দেওয়া সম্ভব হয়নি, তাদের পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ডিএফপির মহাপরিচালক খালেদা খানম, প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবির, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য খায়রুল বাশার, শাহিন হাসনাত প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন