আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সৌদিতে মিসাইল হামলায় নিহত মোশাররফের লাশ দেশে ফিরেছে

আমার দেশ অনলাইন

সৌদিতে মিসাইল হামলায় নিহত মোশাররফের লাশ দেশে ফিরেছে
ফাইল ছবি

ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসী বাংলাদেশি মো. মোশাররফ হোসেনের (৩০) লাশ দেশে এসেছে। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে তাকে বহন করা সৌদি এয়ারলাইন্সের বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুর হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরের ৮ নম্বর ফটকে আসেন। তারা মোশাররফ হোসেনের স্বজনদের সান্ত্বনা দেন।

বিজ্ঞাপন

গত ৮ মার্চ মোশাররফ হোসেন সৌদি আরবে মিসাইলের আঘাতে নিহত হন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। আট বছর আগে তিনি চাকরির সুবাদে সৌদিতে গিয়েছিলেন। দেশে তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

যুদ্ধ-সংঘাতে এ পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন