দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের অসুস্থ মায়ের জন্য দেশবাসীসহ সবার দোয়া কামনা করেছেন কওমি মাদরাসার শিক্ষক পরিষদের সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও দেওনার পীর অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দোয়া কামনা করেন। বিবৃতিতে তিনি বলেন, মাহমুদুর রহমানের রত্নাগর্ভা মা গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছেন। তিনি তার মায়ের আশু রোগমুক্তি ও নেক হায়াতের জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
দেওনার পীর বলেন,স্বৈরাচার মুক্ত বাংলাদেশের অন্যতম বীর সেনানি, সাংবাদিকতায় কিংবদন্তি পথিকৃৎ অকুতোভয় আপোষহীন ভাষ্যকার ও কলম যোদ্ধা, কারা নির্যাতিত ড. মাহমুদুর রহমানের সীমাহীন ত্যাগ ও অনন্য ভূমিকার প্রতি জাতি কৃতজ্ঞ।
বিগত ১৫-১৬ বছর দেশের পতিত স্বৈরাচার সরকারের দমন-পীড়নের যাঁতাকলে জাতি যখন নির্বি️কার অসহায় বাকরুদ্ধ, গণমাধ্যমগুলো স্বৈরাচার সরকারের পদলেহন ও খোশামোদ তোষামোদের প্রতিযোগিতায় ব্যস্ত, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন কল্পনাতীত ব্যর্থ️তার এক কালো অধ্যায়ের সূচনা করেছে। এমন এক যুগসন্ধিক্ষণে ড. মাহমুদুর রহমান স্বৈরাচারের দমন পীড়ন রক্ত চক্ষুকে উপেক্ষা করে জুলুম অত্যাচারের বিরুদ্ধে দেশের স্বাধীনতা সার্ব️ভৌমত্ব রক্ষা, গণতন্ত্রের মুক্তি, ভারতের আধিপত্যবাদ, ধর্মীয় শিক্ষা, সংস্কৃতি আগ্রাসন সুরক্ষায় বহুমুখি আন্দোলন সংগ্রামের একজন মর্দে️ মুজাহিদের ভূমিকায় অবতীর্ণ️ হয়েছিলেন।
তিনি আরো বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের মাহমুদুর রহমান একজন অন্যতম পুরোধা। স্বৈরাচার সরকার তাকে দীর্ঘ️দিন কারাগারে অন্তরীণ করে ছিলেন। দীর্ঘ️ কারাভোগ করার পর জামিন পেয়ে দেশ ত্যাগ করেন। প্রবাসে থেকে তিনি ফ্যাসিস্ট আন্দোলনে নতুন মাত্রা যোগ করেন। প্রবাসী যে কয়জন কলামিস্ট, অ্যাক্টিভিস্ট, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জাতিকে ফ্যাসিস্ট আন্দোলনকে সোচ্চার, বেগবান করে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। তারই ফলশ্রুতিতে জুলাই-আগস্টে বিপ্লবের মাধ্যমে জাতি মুক্তি লাভ করেন।
তিনি আরো বলেন, তারই মহীয়সী মা দেশে অবস্থান করে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালনসহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখেন। এ কারণে তাকেও স্বৈরাচার সরকার নানাভাবে হয়রানি নির্যা️তন করেন।
দেওনার পীর জাতির মুক্তির এ বীর পুরুষের মহীয়সী মায়ের সুস্থতার জন্য কৃতজ্ঞতার বহি: প্রকাশ হিসেবে তার পরিচালিত মাদ্রাসা ও দেশের সব মাদরাসা-মসজিদ ও উলামা মাশায়েখের কাছে দোয়া করার উদাত্ব আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

