আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

আমার দেশ অনলাইন

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ এবারও পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য নিশ্চিত করেছে।

জানানো হয়, শনিবার পর্যায়ক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং সকাল পৌনে ১১টায় ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

প্রথম জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে দায়িত্ব পালন করবেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন।

চতুর্থ জামাতে ইমাম হিসেবে থাকবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

এছাড়া বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।

প্রতিবছরের মতো এবারও বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণের কথা বিবেচনায় রেখে একাধিক জামাতের এই আয়োজন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...