ঢাকায় ১১ দিনে ১৭ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আ.লীগ: ডিএমপি কমিশনার

ঢাকায় ১১ দিনে ১৭ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আ.লীগ:  ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৭টি মামলা ও ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অক্টোবর থেকে ১৪টি ঝটিকা মিছিল করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এতে ঢাকায় এ পর্যন্ত ৫৫২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, অন্যের মোটরসাইকেল ও যানবাহন ভাড়া নিয়ে কোনো দুর্বৃত্ত যেন নাশকতা না করতে পারে সেজন্য যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করে নেবেন।

ঢাকা নগরবাসীকে অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না। নিজের মোটরসাইকেল ও যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করুন। কোনো দুর্বৃত্তের হাতে চলে যাচ্ছে কি না তা খেয়াল রাখবেন।

সন্দেহজনক কাউকে দেখলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানাবেন।

নাশকতা যারা করে তাদের প্রতিহত করবে ঢাকাবাসী বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন