ঈদুল আজহার ছুটিতে সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মুসলেহ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- রঞ্জন চন্দ্র ও রেজাকুল ইসলাম।
পুলিশ জানায়, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র আউটসোর্সিং কর্মী হিসেবে সচিবালয়ে কাজ করতেন। তিনি চুরির ঘটনায় জড়িত ছিলেন। পরে চুরি করা তামার তার ভাঙারির দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি করা হয়। মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের পাশাপাশি সংশ্লিষ্ট ভাঙারির দোকানের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

