যৌথ বিফিংয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন ড. ইউনূস

বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠতি হয়। মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টার দিকে বৈঠকে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম বলেছেন, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন ড. ইউনূস।

আনোয়ার ইব্রাহীম বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং এর কর্মীরা মালয়েশিয়ার উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কারণেই মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয় শ্রমিকদের জন্য বহুমুখী প্রবেশ ভিসা (মাল্টিপল এন্ট্রি ভিসা) সুবিধা অনুমোদন করেছে, যাতে তারা পরিবারের সঙ্গে দেখা করতে পারে এবং কর্মক্ষেত্রে নিরাপদ বোধ করে।’

রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ার দায়ভার বাংলাদেশ বহন করছে, যা প্রশংসনীয় হলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সহায়তা প্রয়োজন। মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা মালয়েশিয়ার জন্য একটি বড় অগ্রাধিকার, পাশাপাশি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও শরণার্থীদের জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তাও জরুরি।’

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে বৈঠকে করছেন। পারদানা পুত্রা ভবনে ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।

এ সময় উভয় দেশের জাতীয় সংগীত বাজানো হয়। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সফরকারীদের সঙ্গে সেই দেশের কূটনীতিক ব্যবসায়ী ও অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন