চলতি মাসে প্রথমবারের মতো ডেঙ্গুতে একদিনে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। চলতি বছর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যু। একই সঙ্গে নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে দেড় শতাধিক ডেঙ্গু রোগীকে।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের চারজনই বরিশাল বিভাগের বাসিন্দা। অন্যজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এই নিয়ে চলতি বছর ২৮ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।
অন্যদিকে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৫৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগেই (সিটি করপোরেশনের বাইরে) ১২৪ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২ জন, খুলনা বিভাগে তিনজন। এছাড়াও ঢাকা উত্তর সিটি ও সিলেট বিভাগে একজন করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

