সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তবে আজকের জরুরি বৈঠক নির্দিষ্ট কোন বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
বিজ্ঞাপন
বৈঠকের সময় ও স্থানের বিষয়েও কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি।
তবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক ইস্যু উঠে আসতে পারে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে।
ডব্লিউএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

