তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ টেলিফোনে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার শাহবাজ শরীফের এক্স হ‍্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ফোনালাপে দুই নেতার মধ্যে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

শেহবাজ শরীফ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তানের দৃঢ় প্রতিশ্রুতির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আশ্বস্ত করেন।

দুই দেশের মধ্যকার ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তানের দৃঢ় অঙ্গীকারের আশ্বাস দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...