৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা

উত্তীর্ণদের নন-ক্যাডার নিয়োগে পছন্দক্রম আহ্বান

উত্তীর্ণদের নন-ক্যাডার নিয়োগে পছন্দক্রম আহ্বান

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)।

এতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩ অনুযায়ী ১ম থেকে ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম আহ্বান করা হয়েছে। গত ২ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিটি কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http:/bpsc.teletalk.com.bd পাওয়া যাবে। যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। সংবাদ বিজ্ঞপ্তি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন