আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভাটারায় ব্যবসায়ীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার

ভাটারায় ব্যবসায়ীর আত্মহত্যা
প্রতীকী ছবি

রাজধানীর ভাটারায় পারিবারিক ও ব্যাবসায়ীক কারণে মানুষিক বিষাদগ্রস্ত থাকায় মদ্যপান করে নিজ বাসায় গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মো. সেলিম খান (৩২) নামে এক ব্যাবসায়ী।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাসমত আলী বুধবার (২৫ মার্চ) সকালে অত্র থানার খিল বাড়ির টেক সিগমা প্যারাডাইস নামক ভবনের ৯-সি ফ্লাটের তার রুম থেকে দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত তিনি গুলশানের এক বারে মদ্যপান করে, রাত তিন টায় তিনি বাসায় যান। পরে তার শয়ন কক্ষে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিলেন, এমন অবস্থায় দেখতে পান মিজানুর রহমান। তিনি বিষয়টি পুলিশকে অবগত করলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় ।

ঐ ভবনের প্রতিবেশী আবুল রাব্বি বলেন, ফ্লাটে সেলিম খান তার দ্বিতীয় স্ত্রী আফরোজা সুলতানা শোভাকে নিয়ে থাকতেন। ঘটনার সময়ে তার স্ত্রী বাসায় ছিলেন না। তিনি ঘটনার পর সকালে এসেছেন। তিনি বলেন, যতোটুকু শুনেছি সেলিম খান ট্রাভেল এজেন্সীর ব্যাবসার সাথে জড়িত ছিলেন।

মাদারীপুর জেলার শিবচর উপজেলার মো. ওলি উল্লাহ খান ও সেফালী খানম এর ছেলে সেলিম খান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন