২৪ ঘণ্টার কম সময়ে ব্যবধানে দেশের বাজারে তিন দফায় কমেছে স্বর্ণের দাম। সবশেষ ২২ ক্যারেটের ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৪৬৫ টাকা কমিয়ে ২১ হাজার ৭০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।
ভরির হিসেবে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে দুই লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা হয়েছে।
সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন এই তিন দফা দাম বাড়ানোর খবরটি নিশ্চিত করেছে।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
এর আগে আরেক দফা স্বর্ণের দাম কমানো হয় যা কার্যকর হয় সকাল ১০টা ৪৫ মিনিট থেকে। মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে আবারও দাম কমানো হয়।
এর আগে রোববার রাতে আরেক দফা স্বর্ণের দাম কমানো হয় যা সোমবার থেকে কার্যকর হওয়ার কথা ছিলো।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম কমানোর এ সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এই তথ্য জানানো হয়।
রোববার রাতে প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম কিছুটা কমিয়ে ২২ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়। অন্যদিকে প্রতি গ্রাম ২১ ক্যারেট স্বর্ণের মূল্য ২১ হাজার ৯৫ টাকা এবং প্রতি গ্রাম ১৮ ক্যারেট স্বর্ণের মূল্য ১৮ হাজার ৮০টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ধরা হয়েছে ১৪ হাজার ৭৯৫ টাকা। এই মূল্য সোমবার সকাল থেকে কার্যকর হওয়ার কথা ছিলো।
কয়েক ঘণ্টার ব্যবধানে সোমবার সকালে আরেক দফা কমানো হয় স্বর্ণের দাম। যা কাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়।
সেখানে ২২ ক্যারেট স্বর্ণের দাম ৫৬৫ টাকা কমিয়ে ২১ হাজার ৫৩৫ টাকা নির্ধারণ করা হয়। অন্যদিকে প্রতি গ্রাম ২১ ক্যারেট স্বর্ণের মূল্য ৫৪০ টাকা কমিয়ে ২০ হাজার ৫৫৫ টাকা এবং প্রতি গ্রাম ১৮ ক্যারেট স্বর্ণের মূল্য ৪৬০টাকা কমিয়ে ১৭ হাজার ৬২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৩৭৫ টাকা কমিয়ে ধরা হয়েছে ১৪ হাজার ৪২০ টাকা।
এর পাঁচ ঘণ্টার ব্যবধানে বেলা ৩টা ৪৫ মিনিটে কার্যকর হয় নতুন আরেক দাম। যেখানে ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪৬৫ টাকা কমিয়ে ২১ হাজার ৫৩৫ টাকা নির্ধারণ করা হয়। অন্যদিকে প্রতি গ্রাম ২১ ক্যারেট স্বর্ণের মূল্য ৪৪৫ টাকা কমিয়ে ২০ হাজার ১১০ টাকা এবং প্রতি গ্রাম ১৮ ক্যারেট স্বর্ণের মূল্য ৩৮০ টাকা কমিয়ে ১৭ হাজার ২৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৩১৫ টাকা কমিয়ে ধরা হয়েছে ১৪ হাজার ১০৫ টাকা।
এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ২২ বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম ১৪ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে আট দফা।
সূত্র: বিবিসি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

