রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনার দ্রুত তদন্ত করতে হবে, কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই।’

বিজ্ঞাপন

সোমবার বেলা ১১ টার দিকে শিশু একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘কন্যাশিশুর নিরাপত্তায় বিদ্যালয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে হবে।

মির্জা ফখরুল বলেন, ‘শিশুবিয়ে রোধে দারিদ্র্য দূরীকরণ, অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি ও সামাজিক সুরক্ষা জোরদারের পাশাপাশি জন্মনিবন্ধন যাচাই এবং কন্যাশিশুর উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করছে সরকার।’

কুমিল্লার শিক্ষার্থী তাজমিন হত্যার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি। সন্তানদের প্রতি খেয়াল রাখা অভিভাবকদের দায়িত্ব। কুমিল্লার মেয়েটা তিনদিন বাসায় নাই, অভিভাবকদের মধ্যে কোনো উদ্বেগ দেখা যায়নি।’

দেশের নিরাপত্তার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, ‘যখন স্কুলের পাশে মায়েরা পেপার বিছিয়ে বসে থাকে সন্তানকে বাসায় নিতে, তখনই বুঝা যায়, সমাজ কতটা অনিরাপদ।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন