বাংলাদশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর বিমান বন্দরে এ ঘটনা ঘটে। তবে বিমানে থাকা দুজন বৈমানিক নিরাপদ ও সুস্থ আছেন।
রাতে আইএসপিআর এক বিবৃতিতে জানায়, বিমান বাহিনীর ১টি জিআরওবি-১২০টিপি প্রশিক্ষণ বিমান বৃহস্পতিবার নিয়মিত প্রশিক্ষণ শেষে যশোর বিমান বন্দরে জরুরি অবতরণের সময় আনুমানিক বেলা ১২টা ৫৫ মিনিট দুর্ঘটনায় পতিত হয়। বিমানটি বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান থেকে বেলা ১২টা ১৮ মিনিট প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করে। প্রশিক্ষণ বিমানটির দুজন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মুসা নিরাপদ ও সুস্থ আছেন। দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিবৃতিতে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

