আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁদাবাজি ও মাদক সমাজ থেকে দূর করতে হবে: গণপূর্তমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

চাঁদাবাজি ও মাদক সমাজ থেকে দূর করতে হবে: গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, সমাজ নষ্টের প্রধান কারন হচ্ছে মাদক ও চাঁদাবাজ। এগুলাকে সমাজ থেকে দূর করতে হবে। কুমিল্লা তথা সারা দেশে মাদকের কোনো ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

জাকারিয়া তাহের সুমন বলেন, আমরা সকলের যার যার এলাকার নেতাকর্মীদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, বিশেষ করে দলীয় চাঁদাবাজি যেন কোনোভাবেই কোন এলাকাতে না থাকে সে বিষয়ে সচেষ্ট থাকতে হবে। কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের মতো মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। আমি দেখেছি জসিম উদ্দিন সীমান্তে মাদক কারবারিদের ধরে পুলিশে দিয়েছে। আমরা সবাই যদি সচেতন হই, মাদক ও চাঁদাবাজি এই দুই বিষয়ে যদি আমরা নিরাপদ থাকতে পারি তাহলে আমরা জনগণের আস্থা ফিরে পাবো।

তিনি আরও বলেন, আমাদের দলের যে কমিন্টমেন্টগুলা আছে, তারেক রহমানের ঘোষণাগুলা আমাদের পরিপূর্ণ করতে হবে। এর ফলে জনগণের যে আস্তা সেটির সত্যিকারের ফল পাবো। সামনের আসন্ন স্থানীয় নির্বাচনগুলোতে বিশেষ করে চেয়ারম্যান, মেয়র এসব নির্বাচনে আমাদের কর্মের মাধ্যমে প্রমান করতে হবে যে, জনগণ আমাদের নির্বাচিত করে ভুল করে নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন