রাজধানীসহ সারাদেশে গ্রেপ্তার ১,৪১৮

রাজধানীসহ সারাদেশে গ্রেপ্তার ১,৪১৮

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯৯৮ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪২০ জন রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪১৮ জন আসামিকে গ্রেফতার করেছে।

এ সময় দুইটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, একটি ওয়ান শুটার গান, ৫৬ রাউন্ড কার্তুজ, ৪ রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি বার্মিজ চাকু ও দুইটি চাকু জব্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন