কৃষি উৎপাদন ও বাজার ব্যবস্থায় পদক্ষেপ নিতে হবে: বিকেইউএস

কৃষি উৎপাদন ও বাজার ব্যবস্থায় পদক্ষেপ নিতে হবে: বিকেইউএস

কৃষকদের জন্য ইউনিয়ন ভিত্তিক সমবায় সমিতি গড়ে তোলে মাঠ পর্যায়ে প্রকল্প নিয়ে কৃষি উৎপাদন ও বাজার ব্যবস্থায় বিপত্তির কারণগুলো চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর শমসের আলী।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি (বিকেইউএস) আয়োজিত ‘কৃষি উৎপাদন ও বাজার ব্যবস্থা সংস্কার দাবি আন্দোলন’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সংগঠনটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোমিনের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন রাওয়া ক্লাবের সভাপতি আব্দুল হক, নিরাপদ খাদ্য ও অর্গানিক কৃষি বিশেষজ্ঞ ড. সামনুন তাহা, ড. আরিফুর রহমান, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন ও এনসিপি নেতা নিহাল প্রমুখ।

কৃষি ও বাজারনীতি সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সেমিনারে বক্তারা বলেন, কৃষি নির্ভর দেশের কৃষি ও বাজারনীতি সংস্কার করে যথাযথ ব্যবস্থা নিলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সেমিনার থেকে নাফা কাউন্সিল গঠনেরও প্রস্তাব করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন