ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে নিহত ২৬

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে নিহত ২৬

ঈদুল আজহার সময় আগে-পরে ১২ দিনে দেশে ৩৪৭টি সড়ক দুর্ঘটনায় ৩১২ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক হাজার ৫৭ জন। ফলে প্রতিদিন গড়ে নিহত হয়েছে ২৬ জন, যা গত বছরের তুলনায় ২৯ শতাংশ বেশি। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় এক হাজার ২১৮ কোটি ৭২ লাখ ৮৬ হাজার টাকার মানব সম্পদের ক্ষতি হয়েছে।

বুধবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো ঈদযাত্রার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ১২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১০৭ জন, যা মোট নিহতের ৩৪ দশমিক ২৯ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৪ দশমিক ৮৭ শতাংশ। দুর্ঘটনায় ৪৪ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৪ দশমিক ১০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫১ জন, যার হার ১৬ দশমিক ৩৪ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, ৩ থেকে ১৪ জুন পর্যন্ত ৯টি নৌ-দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। আর রেলপথে ৩২টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন