বুধবার চারটি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কার্যায়ে গিয়ে প্রতিবেদন হস্তান্তর করবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রতিবেদনগুলো হস্তান্তরের পর তা নিয়ে আলাপ হবে। মূল জিনিসটা ওনারা বলবেন, কী কী ফাইন্ডিংস আছে, কী কী বিষয় আছে সে বর্ণনা থাকবে। সভাটি শেষ হলে কয়েকজন উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার তিনটায় ব্রিফ করে পুরো জিনিসটা জানাবেন।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
সংস্কার কমিশনের প্রতিবেদনের সারসংক্ষেপ সাংবাদিকদের সর্বরাহ করা হবে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতিবেদন নিয়ে সংলাপ হবে। তবে কী পয়েন্টগুলো আপনাদের (সাংবাদিক) অবশ্যই জানানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

