দোহায় ড. ইউনূসকে স্বাগত জানালেন কাতারের বিশিষ্ট ব্যক্তিরা

দোহায় ড. ইউনূসকে স্বাগত জানালেন কাতারের বিশিষ্ট ব্যক্তিরা

দোহার আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে কাতারের মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা স্বাগত জানান। মঙ্গলবার স্থানীয় সময় সকালে তিনি সম্মেলনে যোগদান করেন।

বিজ্ঞাপন

সোমবার কাতারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দোহায় পৌঁছান। এর আগে সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহা অভিমুখে রওনা দেন।

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এবারের আর্থনা সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।’

সম্মেলনে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন